ডিজিটাল ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র‍্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, বাহিনীটির কাঠামো, ভূমিকা ও কার্যক্রম নতুনভাবে মূল্যায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীটিকে আরও পেশাদার, জবাবদিহিমূলক ও আইনসম্মত কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।

সূত্রগুলো আরও জানায়, র‍্যাবের বিরুদ্ধে অতীতে ওঠা নানা অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার বিষয়টিও আলোচনায় আসে। নতুন নামের পাশাপাশি বাহিনীর কার্যপরিধি, পোশাক, লোগো ও পরিচালন নীতিমালায় পরিবর্তন আনার বিষয়েও নীতিগত আলোচনা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর আনুষ্ঠানিকভাবে র‍্যাবের নাম পরিবর্তন কার্যকর হবে এবং নতুন পরিচয়ে বাহিনীটির কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নাম পরিবর্তনের পরও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির দায়িত্ব অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

১০

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১১

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১২

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১৩

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৪

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৫

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৬

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৮

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৯

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

২০