ডিজিটাল ডেস্ক
৫ মার্চ ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সেবার ব্রতে চাকরিতে আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।

দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে (MS Office, Web Browsing ও Troubleshooting) ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে।

দৃষ্টিশক্তি: উভয় প্রার্থীর ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা

নিযুক্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন পাবেন। এ ছাড়া সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা যেমন: বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং রেশন সামগ্রী প্রাপ্ত হবেন।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া কয়েক ধাপে সম্পন্ন হবে:

১. প্রথম ধাপ: শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার জন্য আবেদন ফি ৪০/- (চল্লিশ) টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৮/- টাকাসহ মোট ৪৮/- টাকা জমা দিতে হবে।

২. দ্বিতীয় ধাপ: প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য আবেদন ফি ২২৩/- (টেলিটক চার্জসহ) জমা দিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৮ মার্চ সকাল ১০টা থেকে ২ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনা বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০