দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে (ঢাকা-১১ বাড্ডা) বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
তিনি জানান, এ সংক্রান্ত বিষয়ে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে।
মন্তব্য করুন