ডিজিটাল ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

‘ইনকিলাব জিন্দাবাদ’: হাসনাতের ২ শব্দের স্ট্যাটাসে উত্তাল ফেসবুক

'ইনকিলাব জিন্দাবাদ': হাসনাতের ২ শব্দের স্ট্যাটাসে উত্তাল ফেসবুক

মাত্র দুই শব্দ, তাতেই তোলপাড়! ইফতারের পরপরই ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে স্ট্যাটাস দিলেন নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ।মুহূর্তেই ভাইরাল সেই ফেসবুক পোস্ট।

মাত্র দুই শব্দ, তাতেই তোলপাড়! ইফতারের পরপরই ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে স্ট্যাটাস দিলেন নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ।মুহূর্তেই ভাইরাল সেই ফেসবুক পোস্ট।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের পর পোস্টটি দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাসনাত আব্দুল্লাহ মাত্র দুটি শব্দের একটি স্ট্যাটাসে লেখেন— ‘ইনকিলাব জিন্দাবাদ।’

মুহূর্তেই ভাইরাল পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য পড়তে শুরু করে। নেটিজেনদের বড় একটি অংশ পোস্টটিকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও রাজনৈতিক মহলে এটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে দুপুরের দিকে সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছিলেন যে, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান চলবে না। মন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই হাসনাত আব্দুল্লাহর এমন স্ট্যাটাসকে অনেকেই এক ধরনের ‘রাজনৈতিক জবাব’ হিসেবে দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০