ডিজিটাল ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ব্যতিক্রমী আড্ডা

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ব্যতিক্রমী আড্ডা

তরুণ ভোটারদের সঙ্গে অন্যরকম আড্ডা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সরাসরি সংলাপ তৈরির লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’ নামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমান।

এসময় তিনি তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা বিনিময় করেন।

দেশ গড়ার কাজে সব মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর জন্য কমন একটি প্লাটফর্ম প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে জাইমা রহমান অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়েও নিজের উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করলেও এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

চায়ের আড্ডায় বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তরুণদের ভাবনা, সমস্যা ও স্বপ্ন বিষয়ে জানতে চান জাইমা রহমান।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, চাকরি সমস্যাসহ নানা বিষয়।

এসময় দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও কথা বলেন জাইমা। তার মতে, প্রাথমিক পর্যায় থেকেই ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়ে মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষা ব্যবস্থা থাকা উচিত।

দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে জাইমা রহমান আরও বলেন, সব মানুষ যেন দেশ গড়ার কাজে অংশ নিতে পারে সেরকম প্লাটফর্ম দেওয়া প্রয়োজন। সব শেষে আমন্ত্রিত অতিথিদের আগামীতে আবারও একইরকম আড্ডায় বসার প্রতিশ্রুতি দেন তিনি।

আয়োজকরা জানান, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ তৈরির লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা মনোযোগ সহকারে শোনেন ব্যারিস্টার জাইমা রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০