ডিজিটাল ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

বিদেশি পাসপোর্ট নিয়ে দেশ ছাড়লেন তৈয়্যব

বিদেশি পাসপোর্ট নিয়ে দেশ ছাড়লেন তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। আজ শনিবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে ফয়েজ আহমদ তৈয়্যব (PP No-NMF001DH5) ঢাকা বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স (ফ্লাইট নংEK-584) এর একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্য রওনা হয়েছেন। দুবাই থেকে তিনি জার্মানি যাবেন। তার শেষ গন্তব্য নেদারল্যান্ডস হতে পারে।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর একজন সহযোগীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে আজ তিনি তার পরিবারের কাছে চলে গেছেন।’

এদিকে বিমানবন্দরের যাত্রী আগমন-নির্গমন সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট (নম্বর: NMF001DH5) ব্যবহার করেছেন।
ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করায় দায়িত্বরত পুলিশ তার কাছে বিদেশ গমনের সরকারি আদেশ (জিও) দেখতে চান। প্রাথমিকভাবে তার কাছে জিও না থাকলেও পরে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে জিও জারি করিয়ে সফট কপি ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখান তিনি। এরপরই তাকে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় দেশত্যাগে বাধা দেয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ মার্চ ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

১০

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১১

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১২

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১৩

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৪

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৫

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৬

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৮

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৯

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

২০