ডিজিটাল ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

হাজারো কোটি ঋণ, সুফল নেই

হাজারো কোটি ঋণ, সুফল নেই

করোনার ধাক্কায় বিদেশফেরত হাজারো প্রবাসীকে ঘুরে দাঁড়াতে সহায়তার লক্ষ্যে নেওয়া হয়েছিল রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্প। উদ্দেশ্য ছিল কভিডে ক্ষতিগ্রস্ত ও বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থান। প্রকল্পের মাধ্যমে আড়াই লাখ পরিবারকে দেওয়া হয় ১৩ হাজার ৫০০ টাকা হারে এককালীন সহায়তা, যা দিয়ে টেকসই কর্মসংস্থান গড়ে ওঠেনি। অন্যদিকে পরামর্শক, কর্মশালা ও সেমিনারে কোটি কোটি টাকা ব্যয় হলেও মাঠ পর্যায়ে কাঠামোগত পরিবর্তন হয়নি।

জানা গেছে, বিশ্বব্যাংকের ঋণে বাস্তবায়িত রেইজ প্রকল্পের মাঠের বাস্তবতা বলছে, এককালীন ১৩ হাজার ৫০০ টাকা হারে দিয়ে টেকসই কর্মসংস্থান তৈরি সম্ভব হয়নি। সিরাজগঞ্জের আঞ্জনা খাতুন জানান, টাকাগুলো সংসারের খরচেই শেষ হয়ে গেছে। যশোরের সাজ্জাদুর রহমান বলেন, ছোট ব্যবসা শুরু করলেও এই অঙ্কে স্থায়ী আয় নিশ্চিত করা যায় না। ইআরডির অভ্যন্তরীণ পর্যবেক্ষণে দেখা গেছে, ২০ জেলার উপকারভোগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একই চিত্র পাওয়া গেছে—সহায়তা স্বল্পমেয়াদি স্বস্তি দিলেও স্থায়ী কর্মসংস্থান গড়ে ওঠেনি।

পিকেএসএফের মাধ্যমে বিতরণ করা অর্থ সুদসহ ফেরত এসেছে। ফলে সরকার কিছুটা আর্থিক পুনরুদ্ধার পেয়েছে। তবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে দেওয়া অর্থ ছিল অনুদান, যা ফেরতযোগ্য নয়। ফলে বৈদেশিক ঋণ নিয়ে অনুদান বিতরণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

শুধু রেইজ নয়, স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে গত দুই দশকে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-এর তিনটি ধাপ, ইউএনডিপির ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) এবং জাইকার অর্থায়নে উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউজিডিপি-১)-সব মিলিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

বর্তমানে প্রস্তাবিত ইউজিডিপি-২ বাস্তবায়নে জাপানের সহায়তা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে ১৮৮.৬৭ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রস্তাব রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৩১০ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউজিডিপি-১-এ সুদের হার ছিল ০.০১ শতাংশ, কিন্তু ইউজিডিপি-২-এ তা বেড়ে দাঁড়িয়েছে ২.৩৫ শতাংশে। ইআরডির মতে, গভর্ন্যান্স ও সক্ষমতা বৃদ্ধির মতো খাতে এ ধরনের উচ্চ সুদের বৈদেশিক ঋণ অর্থনৈতিকভাবে ব্যয়বহুল।

তাদের প্রশ্ন, এক দশক পরও যদি উপজেলা পরিষদকে শক্তিশালী করতে দ্বিতীয় পর্যায়ের প্রয়োজন হয়, তবে প্রথম প্রকল্পের কার্যকারিতা কতটা ছিল?

ইআরডির কর্মকর্তারা অভিযোগ করেছেন, পরামর্শকনির্ভর উন্নয়ন মডেল কার্যকর প্রমাণিত হয়নি। বিপুল অর্থ ব্যয় হয়েছে পরামর্শক নিয়োগ, কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণে; কিন্তু মাঠ পর্যায়ে প্রশাসনিক সংস্কার, জবাবদিহি বৃদ্ধি বৃদ্ধি বা স্থানীয় সরকারের আর্থিক স্বনির্ভরতায় দৃশ্যমান অগ্রগতি হয়নি। সম্প্রতি ইআরডির এক সভায় অতিরিক্ত সচিব ও আমেরিকা-জাপান উইং চিফ ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উন্নয়নের প্রাথমিক পর্যায়ে সফল দেশগুলো গভর্ন্যান্স উন্নয়নে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করেনি। ঋণনির্ভরতা অব্যাহত থাকলে স্থানীয় সরকার বিভাগ কখনোই স্বয়ংসম্পূর্ণ শাসনব্যবস্থা গড়ে তুলতে পারবে না।

অর্থনীতিবিদদেরও একই মত। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, সামাজিক সহায়তা বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের মতো খাতে সরাসরি আর্থিক রিটার্ন আসে না। মানবিক বিবেচনায় এ ধরনের ব্যয় করতে হলে তা ঋণ না নিয়ে রাজস্ব থেকেই করা বেশি যুক্তিযুক্ত, বিশেষ করে যখন ঋণ বৈদেশিক মুদ্রায় দায় তৈরি করে।

ইআরডির আশঙ্কা, নীতিমালার ঘাটতির কারণে দেশীয় অর্থায়নে বাস্তবায়নযোগ্য প্রকল্পও বিদেশি ঋণে নেওয়া হচ্ছে। এতে ঋণের সুদ ও পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। স্থানীয় সরকার বিভাগকে তাই এলজিএসপি, ইউপিজিপি ও ইউজিডিপি-১-এর সমন্বিত মূল্যায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং ইউজিডিপি-২ ঋণভিত্তিক বাস্তবায়নের পরিবর্তে সরকারি অর্থায়নের সম্ভাবনা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।

ইআরডির কর্মকর্তারা বলছেন, গত দুই দশকে বাস্তবায়িত অনেক প্রকল্পেই উন্নয়নের বড় অংশ ব্যয় হয়েছে পরামর্শক নিয়োগ, কর্মশালা ও সেমিনারে। বাস্তব প্রশাসনিক সংস্কার, দক্ষ জনবল গঠন বা টেকসই সক্ষমতা তৈরির ক্ষেত্রে এসব ব্যয়ের প্রভাব খুবই সীমিত। তাদের মতে, সরকারি অর্থায়ন ও নীতিগত সংস্কারের মাধ্যমে একই লক্ষ্য আরো কার্যকরভাবে অর্জন করা যেত, অথচ নীতিমালার অভাবে অনেক প্রকল্পই বিদেশি ঋণে নেওয়া হয়েছে।

ইআরডির আশঙ্কা, নীতিগত সংস্কার ছাড়া এভাবে ঋণনির্ভর প্রকল্প চালু থাকলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে। এ কারণে সংস্থাটি এলজিএসপি, ইউপিজিপি ও ইউজিডিপি-১সহ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সমন্বিত মূল্যায়ন প্রতিবেদন চেয়েছে এবং ইউজিডিপি-২ ঋণভিত্তিক নয়, বরং সরকারি অর্থায়নে বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ের পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০