ডিজিটাল ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

পরীক্ষা ছাড়াই ৫৪ স্বজনকে নিয়োগ উপপরিচালকের

পরীক্ষা ছাড়াই ৫৪ স্বজনকে নিয়োগ উপপরিচালকের

বাড়ির কাঁচামরিচ থেকে ছেলের জুতা, বান্ধবীর উপহার থেকে প্রিয়জনকে দেওয়া গিফট—সব ধরনের ব্যক্তিগত খরচই নাকি সরকারি প্রতিষ্ঠানের ব্যয়ের খাতায় দেখানো হয়েছে। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে ইচ্ছেমতো টাকা তুলে খরচ করার পর ভুয়া ও গোঁজামিল দেওয়া রসিদ জমা দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সরকার-প্রশাসিত সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলানটারি স্টেরিলাইজেশন (বিএভিএস)–এ দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলার অভিযোগ পাওয়া গেছে। সংস্থাটির উপপরিচালক নজরুল ইসলাম–এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানটির অর্থকে ব্যক্তিগত সংসারের তহবিলের মতো ব্যবহার করছিলেন।

বিএভিএস পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি সরকার-প্রশাসিত সংস্থা, যা দেশের জনস্বাস্থ্য উন্নয়ন, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম এবং মা ও শিশু সেবায় কাজ করে আসছে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি শুরুতে USAID–এর অর্থায়নে পরিচালিত হলেও ১৯৯২ সালে পুনর্গঠনের পর এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–এর অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ১৮টির বেশি ক্লিনিক ও সেবা কেন্দ্রের মাধ্যমে পরিবার পরিকল্পনা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটিতে ডাক্তার ও নার্সসহ পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রশাসকের পর উপপরিচালকই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন।

তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে বিএভিএসে যোগ দেন নজরুল ইসলাম। পরবর্তী সময়ে প্রশাসকদের সঙ্গে অনৈতিক সুবিধা বিনিময় এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি একাধিক পদোন্নতি পেয়ে অর্থ বিভাগের উপপরিচালক হন। এরপর থেকেই তার ক্ষমতার অপব্যবহার বাড়তে থাকে বলে অভিযোগ রয়েছে।

Smart Finance Solutions

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও গুরুতর। নিয়োগবিধি উপেক্ষা করে তিনি নিজের জেলা নোয়াখালীর লোকজন ও আত্মীয়স্বজনকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটিকে কার্যত স্বজনদের নিয়োগকেন্দ্রে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে। এর অন্যতম উদাহরণ তার ছোট ভাই মো. ইমামুল ইসলাম। ২০১৬ সালের ২২ ডিসেম্বর তাকে অস্থায়ী ভিত্তিতে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে ২০২৩ সালের ১২ জুন পদোন্নতি দিয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা করা হয়। অভিযোগ রয়েছে, তার প্রভাবেই নোয়াখালী ক্লিনিকে কর্মরত ৪২ জনের মধ্যে ৩২ জনই নোয়াখালীর বাসিন্দা। তালিকায় চাচাতো, মামাতো ও খালাতো ভাই-বোন, ভাতিজা, শ্যালক, বন্ধুর আত্মীয়সহ স্ত্রীর পক্ষের লোকজনও রয়েছেন। এমনকি ৫৬ বছর বয়সী এক আত্মীয়কে পিআরও পদে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে। চাকরির নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে।

এই নিয়োগ সিন্ডিকেট দেশের বিভিন্ন জেলাতেও বিস্তৃত বলে জানা গেছে। বগুড়া, সিলেট, যশোর, নরসিংদী, রাজশাহী, চাঁদপুর, ভোলা, মিরপুর, মালিবাগ, খুলনা ও জয়পুরহাটসহ বিভিন্ন শাখায় একই পদ্ধতিতে লোক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এসব নিয়োগপত্রে আবেদন ও সাক্ষাৎকারের কথা উল্লেখ থাকলেও বাস্তবে নিয়োগ প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ রয়েছে।

বাজেট বণ্টনেও বৈষম্যের অভিযোগ উঠেছে। ২০২৩–২৪ অর্থবছরে নোয়াখালী শাখায় বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ২৯ লাখ ৫২ হাজার টাকা, অথচ পাশের জেলা চাঁদপুরে বরাদ্দ ছিল মাত্র ৪১ লাখ ৫৮ হাজার টাকা।

ব্যক্তিগত খরচের অভিযোগ আরও চমকপ্রদ। ২০২৪ সালের মে মাসের বাজার বিল বিশ্লেষণে দেখা যায়, মাছ-মাংস, ফল ও মুদি বাজারের বিপুল ব্যয় অফিসের খাতে দেখানো হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে বন্ধুদের আপ্যায়নও নাকি প্রতিষ্ঠানের টাকায় করা হতো।

অভিযোগ রয়েছে, এসব অনিয়ম আড়াল করতে নিরীক্ষা শাখার এক কর্মকর্তা, যিনি তার আত্মীয়, সহযোগিতা করতেন। ভুয়া বিল পাসে সহায়তা করতেন আরেক কর্মকর্তা, যার স্বাক্ষর প্রায় সব বিলেই পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে উপপরিচালক নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০