রিপোর্ট বাংলাদেশ
৩ এপ্রিল ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

কৃষকের গরু নিয়ে পালিয়েছে ডাকাতদল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের দুর্গম চরাঞ্চলে এক কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়ালের ১১টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনার বেড়িবাঁধের পূর্বপাশে গাবেরপাড়া চর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

কৃষক আলমগীর হোসেন দেওয়ান তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে।

ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আমি গরমের কারণে বাইরে বসে মোবাইল দেখছিলাম। রাত ৩টার দিকে ঘুমানোর জন্য ঘরে যাওয়ার সময় হঠাৎ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। এসময় আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে তারও হাত- পা বেঁধে ফেলে। এরপর ডাকাতদল আমার গোয়াল ঘরে রাখা ১৪টি গরুর মধ্যে ১১টি বড় গরু বের করে নিয়ে যায়। বাছুর ৩টা রেখে যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি রিপোর্ট বাংলাদেশ’কে বলেন, কৃষক আলমগীর যমুনা নদীর ফাঁকা একটি চরের মধ্যে ঘর করে তারা স্বামী-স্ত্রী থাকেন আশপাশে কোনো ঘর-বাড়ি নেই।

তিনি আরও বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা চৌহালী, টাঙ্গাইলসহ আশপাশের সমস্ত থানার ওসির সঙ্গে কথা বলেছি আমাদের প্রযুক্তি অনুযায়ী চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০