ডিজিটাল ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

জনগণ কি ভোট দিতে যাবে?

জনগণ কি ভোট দিতে যাবে?

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে, একই সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। নির্বাচনী প্রচারণা ক্রমেই সহিংসতার দিকে মোড় নিচ্ছে, যা এবারের ভোটকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখা দিচ্ছে।

দীর্ঘদিন ধরেই ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার অভিযোগ রয়েছে দেশের মানুষের মধ্যে। গত তিনটি নির্বাচনে অনেক ভোটার ভোট দিতে পারেননি বলে অভিযোগ আছে। ফলে এবারের নির্বাচন নিয়ে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি রয়েছে উদ্বেগ ও ভয়ও।

নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের শঙ্কা এখনো কাটেনি। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা বাড়তে শুরু করেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠছে।

বিভিন্ন এলাকায় প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও অসহিষ্ণুতার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভোটের দিন পরিস্থিতি স্বাভাবিক না থাকলে সাধারণ ভোটাররা ভয়ে ভোটকেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করতে পারেন, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগী দেশগুলো বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দাতা সংস্থা জানিয়েছে, ভোটার উপস্থিতিই অংশগ্রহণমূলক নির্বাচনের প্রধান সূচক।

পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটার অংশ নেবেন। তবে বিশ্লেষকদের মতে, তা নিশ্চিত করতে হলে ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে। দলীয় সমর্থক নন—এমন সাধারণ নাগরিকরা ঝুঁকি নিয়ে ভোট দিতে যাবেন না, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান নির্বাচনী সময়ে ৫৩ দিনে দেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০২৫ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার মধ্যে রয়েছে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি, হত্যাকাণ্ড ৫টি এবং প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষ ৮৯টি। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচারণায় বাধা ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। অন্যান্য সহিংসতার ঘটনা রয়েছে ৭০টি।

পূর্ববর্তী নির্বাচনের তথ্যও সহিংসতার চিত্র তুলে ধরে। দশম জাতীয় সংসদ নির্বাচন (২০১৩–১৪) চলাকালে ৫৩০টি সহিংসতায় ১১৫ জন নিহত ও ৩১৫ জন আহত হন। একাদশ নির্বাচন (২০১৮–১৯) সময়ে ৪১৪টি সহিংসতায় ২২ জন নিহত ও ৭৮০ জন আহত হন। দ্বাদশ নির্বাচন (২০২৩–২৪) চলাকালে ৫৩৪টি সহিংসতায় ছয়জন নিহত ও ৪৬০ জন আহত হন। এসব পরিসংখ্যান থেকে প্রতিটি নির্বাচনে সহিংসতার ধারাবাহিক উপস্থিতি স্পষ্ট।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানিয়েছে, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। ডিসেম্বর মাসে ১৮টি ঘটনায় চারজন নিহত ও ২৬৮ জন আহত হলেও জানুয়ারিতে পরিস্থিতির অবনতি ঘটে। ওই মাসে ৭৫টি ঘটনায় নিহত হন ১১ জন এবং আহত হন ৬১৬ জন। জানুয়ারির শেষ ১১ দিনে, নির্বাচনী প্রচারণা শুরুর পর, সহিংসতা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়—৪৯টি ঘটনায় চারজন নিহত ও ৪১৪ জন আহত হন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা চলছে। র‌্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ রাখার ঘোষণা নির্বাচনের ঠিক আগে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাহিনীর কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করতে পারে।

এ অবস্থায় নির্বাচনে জনগণের প্রধান ভরসা হিসেবে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নির্বাচন আয়োজনে সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সবাই প্রস্তুত। ভোটারদের বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ অপরিহার্য। ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সহিংসতা পরিহার করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হলে সেটিই হবে গণতন্ত্রের বিজয়। অন্যদিকে সহিংসতা ও ভোটারবিহীন নির্বাচন দেশের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০