ডিজিটাল ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে মোসা. সাইমা খাতুন, শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) এলাকার মৃত মাজেদ আলীর ছেলে মো. আব্দুর রশীদ এবং রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. তাজকেরাতুল ইসলামের ছেলে মো. কবির হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক পৌনে ১২টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে সাইমা খাতুন ও আব্দুর রশীদকে গ্রেপ্তার করা হয়। একই দিন বেলা আনুমানিক সোয়া ১২টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে কবির হোসেনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে সাইমা খাতুনের কাছ থেকে ৪০০ পিস এবং আব্দুর রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কবির হোসেনের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সাইমা খাতুনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা ও একটি পেনাল কোড মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে কবির হোসেনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায় চারটি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরলো বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

শেষবারের মতো দেখা যাবে! ভোরের আকাশে বিরল ধূমকেতু C/2025 R3 (PANSTARRS)

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

১০

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দস্যু আটক, দুই জেলে উদ্ধার

১৩

বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের

১৪

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

১৬

একটি সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

১৭

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

১৮

নম্বর প্লেটেই কোটি টাকার খেলা: ৬ লাখের সিএনজি ২৫ লাখ

১৯

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০