অনলাইন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সমালোচনায় মুখর হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।

বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেন।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, সংসদে হাসনাতের ‘আকুতি’ দেখে তার নিজের অভিজ্ঞতার কথা মনে পড়ে গেছে। তিনি জানান, রামগঞ্জ-লক্ষীপুর এলাকার উন্নয়নের জন্য একাধিক উপদেষ্টার কাছে ৪-৫ বার গিয়েও কোনো সহায়তা পাননি। তাদের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছেন এবং ডিও লেটারও দিয়েছেন, তবে কোনো ফল আসেনি। তার ভাষ্য, একটি রাজনৈতিক দলের চাপ বা সিদ্ধান্তের কারণেই তাকে এবং তার এলাকাকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি।

তিনি আরও লেখেন, হাসনাত বলেছেন তিনি এলাকায় মুখ দেখাতে পারবেন না, কিন্তু তার নিজের মুখই সহকর্মীরা ঢেকে দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে পরিচালিত হতো, তা নিয়ে অনেক গুঞ্জন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যদিও বাস্তবতা ভিন্ন।

পোস্টের শেষাংশে মাহফুজ আলম উল্লেখ করেন, যে মাদ্রাসায় তিনি আট বছর পড়াশোনা করেছেন এবং তার বাবা প্রায় ১৫ বছর পরিচালনা করেছেন, সেটি এখনো এমপিওভুক্ত হয়নি। তার দাবি, একটি রাজনৈতিক দলের বিরোধিতা করায় এমনটি হয়েছে। ব্যঙ্গ করে তিনি বলেন, তিনি হয়তো ‘অযোগ্য’ উপদেষ্টাই ছিলেন, যদিও সংশ্লিষ্ট দল তখন ক্ষমতায় ছিল না বলেই দাবি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরলো বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

শেষবারের মতো দেখা যাবে! ভোরের আকাশে বিরল ধূমকেতু C/2025 R3 (PANSTARRS)

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

১০

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দস্যু আটক, দুই জেলে উদ্ধার

১৩

বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের

১৪

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

১৬

একটি সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

১৭

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

১৮

নম্বর প্লেটেই কোটি টাকার খেলা: ৬ লাখের সিএনজি ২৫ লাখ

১৯

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০