মনির হোসেন
১৭ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্র সম্পদের সুরক্ষাসহ সমুদ্রে রাসায়নিক দূষণ প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৭২ হাজার পিস ইয়াবা, মায়ানমারের মুদ্রা ১১ হাজার কিয়াত উদ্ধার এবং ০২ জন মাদককারবারিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৩টায় নৌবাহিনীর একটি আভিযানিক দল টেকনাফের সাবরাং উইনিয়নস্থ নয়াপাড়া এলাকায় মাদক জব্দ ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসার সাথে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামীয় ০২ জনকে ধাওয়া করে আটক করা হয়।

আটককৃত মাদককারবারিদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা বক্স হতে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এদিকে একই ইউনিয়নস্থ অন্য একটি অভিযানে শাহ্ পরীর দ্বীপ এলাকায় গোপন সংবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক নোঙ্গর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোট হতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট হতে ৩০ হাজার পিস ইয়াবা, ০১ টি মোবাইল এবং ১১ হাজার মায়ানমারে মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়। পরবর্তীতে, জব্দকৃত মাদকসহ অন্যান্য মালামাল এবং আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরলো বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

শেষবারের মতো দেখা যাবে! ভোরের আকাশে বিরল ধূমকেতু C/2025 R3 (PANSTARRS)

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

১০

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দস্যু আটক, দুই জেলে উদ্ধার

১৩

বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের

১৪

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

১৬

একটি সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

১৭

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

১৮

নম্বর প্লেটেই কোটি টাকার খেলা: ৬ লাখের সিএনজি ২৫ লাখ

১৯

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০