অনলাইন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

একদিনের সরকারি সফরে আগামী ২০ এপ্রিল (সোমবার) বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি অনুযায়ী, সেদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়ার জেলা পুলিশ লাইনস হেলিপ্যাডে পৌঁছাবেন তিনি। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন। পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরের চৌকিরদহ খালে খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

দুপুরের পর তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় কিছু সময় অবস্থান করবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সফরটিকে পূর্ণাঙ্গ সরকারি কর্মসূচি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সফরে তার সঙ্গে থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরলো বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

শেষবারের মতো দেখা যাবে! ভোরের আকাশে বিরল ধূমকেতু C/2025 R3 (PANSTARRS)

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

১০

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দস্যু আটক, দুই জেলে উদ্ধার

১৩

বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের

১৪

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

১৬

একটি সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

১৭

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

১৮

নম্বর প্লেটেই কোটি টাকার খেলা: ৬ লাখের সিএনজি ২৫ লাখ

১৯

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০