অনলাইন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

রাজশাহী নগরীতে সড়ক সম্প্রসারণের জন্য একের পর এক কাঠবাদাম গাছ কেটে ফেলা হচ্ছে। প্রায় ১৬ বছর আগে লাগানো এই গাছগুলো নগরের পরিবেশ ও সৌন্দর্যের অংশ হয়ে উঠলেও উন্নয়ন প্রকল্পের কারণে তা এখন বিলীন হওয়ার পথে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।

নগরীর বর্নালীর রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের একপাশের প্রায় ৩০টি কাঠবাদামের গাছ কাটার সিদ্ধান্ত নেয় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এরই মধ্যে ২৩টি গাছ কেটে ফেলা হয়েছে এবং বাকি গাছগুলোর ডালপালা ছেঁটে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গাছ কাটা হয়।

রোববার (১৯ এপ্রিল) সরেজমিন গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

রাসিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে নগরের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রায় ৭০টি কাঠবাদামের গাছ লাগানো হয়েছিল। দীর্ঘ ১৬ বছরে গাছগুলো বড় হয়ে ছায়া, শীতলতা ও ফল দিত। কিন্তু সম্প্রতি রাজীব চত্বর এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা রিয়েল বলেন, এ এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা হচ্ছে, যা ঠিক হয়নি। গাছ কাটা সহজ, কিন্তু বড় হতে সময় লাগে অনেক বছর।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান বলেন, বন বিভাগের অনুমোদন নিয়ে নিয়ম অনুযায়ী গাছ বিক্রি করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণের কারণে রাস্তার একপাশ সরু হয়ে গেছে। সড়কের প্রস্থ সাড়ে তিন মিটার না হওয়ায় গাছ কেটে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি ড্রেনের ওপর ফুটপাত নির্মাণ করে পরে সেখানে নতুন করে গাছ লাগানো হবে।

তিনি আরো বলেন, এবার বর্ষার মৌসুমে নগরীর তালাইমারী হতে কাটাখালি পর্যন্ত নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, গ্রীন সিটি রাজশাহীকে রক্ষা করতে হবে। জনদুর্ভোগ কমাতে যেমন উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ঠিক তেমনি সবুজ নগরী রাজশাহীর পরিবেশ রক্ষায় পরিকল্পনাও থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরলো বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

শেষবারের মতো দেখা যাবে! ভোরের আকাশে বিরল ধূমকেতু C/2025 R3 (PANSTARRS)

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

১০

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দস্যু আটক, দুই জেলে উদ্ধার

১৩

বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের

১৪

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

১৬

একটি সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

১৭

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

১৮

নম্বর প্লেটেই কোটি টাকার খেলা: ৬ লাখের সিএনজি ২৫ লাখ

১৯

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০