ডিজিটাল ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের কথা বলেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে এগোতে চান। সরকার সাকিব ও মাশরাফির ব্যাপারে নমনীয় অবস্থান নেবে বলে আশাপ্রকাশ করেন তিনি। এমনকি সাকিবকে দেশে ফেরানোর আশ্বাসও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

নিজ কার্যালয়ে হাসতে হাসতে বললেন, আমি আগের আমিনুলই আছি ও থাকব। প্রায় মিনিট দশেক দলের ও নিজের ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা বললেন। এরপর সাংবাদিকরা একে একে প্রশ্ন করতে থাকলেন। সেই পর্ব বিশ মিনিট পার হয়েছে। কোনো ক্লান্তি নেই, উত্তর দিয়েই যাচ্ছেন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে আবার সেই চিরচেনা আমিনুল। সাংবাদিকদের জটলায় একেক জন বিক্ষিপ্তভাবে অভিনন্দন, প্রশ্ন করতে থাকলেন। এর মধ্যে আবার বলতে থাকলেন, আমি মন্ত্রী হয়েছি বা যাই হয়েছি৷ আপনাদের সেই আমিনুলই রয়েছি এবং থাকব৷ সবার পরামর্শ ও সহযোগিতায় ক্রীড়াঙ্গন ও দেশ এগিয়ে নিতে চাই।

জনাকীর্ণ সংবাদ সম্মেলন শেষের পর সাংবাদিকরা তার কার্যালয় থেকে বের হতে গিয়ে পড়েন জনস্রোতে। মিরপর, পল্লবী তার এলাকাবাসী ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এসেছেন শুভেচ্ছা জানাতে। দ্বিতীয় তলা থেকে মাইকে সবার উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন ও দোয়া করেছেন৷ প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব৷ আমার দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

আখাউড়া দেবগ্রামে রাস্তার উপর বৈদ্যুতিক খুঁটি: দুর্ভোগ চরমে!

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ

মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

১০

৫ আগস্টের পর ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের

১১

প্রতিটি অসচ্ছল পরিবারে সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব

১২

তখন থেকে ঢালিউডে ‘নোংরামি’ শুরু! বিস্ফোরক দাবি অপু বিশ্বাসের

১৩

আকিজ বশির গ্রুপে চাকরি, দ্রুত অনলাইনে আবেদন করুন

১৪

জ্বালানি সংকট : আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

১৫

এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য

১৭

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

১৮

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

১৯

ঈদে টানা ৭ দিনের ছুটি

২০