রিপোর্ট বাংলাদেশ~~
২৭ মে ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

‘এম ভি সেঁজুতি’ জাহাজকে ডাকাতি করলো তিনবার

মোংলা বন্দর এলাকায় অবস্থানরত ‘এম ভি সেঁজুতি’ নামের বাণিজ্যিক জাহাজে তিনবার ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সোমবার ভোররাতে বন্দর চ্যানেলের (পশুর নদ) বেসক্রিক এলাকায় দেশীয় অস্ত্রের মুখে ডাকাতেরা জাহাজটির ক্রু ও স্টাফদের জিম্মি ও মারধর করে প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে। এ সময় ডাকাত দলের মারধরে তিন ক্রু আহত হয়েছেন।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত মোংলা থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক শরিফ জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইনসের মালিকানাধীন ‘এম ভি সেজুঁতি’ ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা সমুদ্রবন্দরের বেসক্রিক এলাকায় নোঙর করে। পণ্য খালাস হওয়ার সময় বন্দরে অস্থানকালে যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি প্রায় এক বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। জাহাজটিতে চিফ অফিসারসহ সাত ক্রু ও স্টাফ রয়েছেন।

বন্দর চ্যানেলে থাকা এ জাহাজে গতকাল ভোররাতে একটি ফিসিং ট্রলারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয় ১৪ জনের একটি ডাকাত দল। নাবিকদের রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাতেরা। পরে ডাকাতেরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত সরঞ্জাম, বিপুল পরিমাণ জ্বালানি তেল, মোবিল, রসদসহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নেয়। এ ছাড়া নাবিকদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। সশস্ত্র ডাকাতদের মারধরে জাহাজের তিন স্টাফ আহত হন। তাঁদের শিপিং এজেন্টের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মোংলা বন্দর এলাকায় অবস্থানরত ‘এম ভি সেঁজুতি’ নামের বাণিজ্যিক জাহাজে তিনবার ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সোমবার ভোররাতে বন্দর চ্যানেলের (পশুর নদ) বেসক্রিক এলাকায় দেশীয় অস্ত্রের মুখে ডাকাতেরা জাহাজটির ক্রু ও স্টাফদের জিম্মি ও মারধর করে প্রায় ৫০ লাখ টাকার মালপত্র লুট করে। এ সময় ডাকাত দলের মারধরে তিন ক্রু আহত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত মোংলা থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক শরিফ জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইনসের মালিকানাধীন ‘এম ভি সেজুঁতি’ ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা সমুদ্রবন্দরের বেসক্রিক এলাকায় নোঙর করে। পণ্য খালাস হওয়ার সময় বন্দরে অস্থানকালে যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি প্রায় এক বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। জাহাজটিতে চিফ অফিসারসহ সাত ক্রু ও স্টাফ রয়েছেন।

বন্দর চ্যানেলে থাকা এ জাহাজে গতকাল ভোররাতে একটি ফিসিং ট্রলারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয় ১৪ জনের একটি ডাকাত দল। নাবিকদের রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাতেরা। পরে ডাকাতেরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত সরঞ্জাম, বিপুল পরিমাণ জ্বালানি তেল, মোবিল, রসদসহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নেয়। এ ছাড়া নাবিকদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। সশস্ত্র ডাকাতদের মারধরে জাহাজের তিন স্টাফ আহত হন। তাঁদের শিপিং এজেন্টের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শরিফ জাহিদুল করিম অমিত আরও জানান, মোংলা বন্দর চ্যানেলে থাকা জাহাজটিতে এ নিয়ে তিন দফায় ডাকাতেরা হানা দিয়ে লুটপাট চালায়। সর্বশেষ গতকাল ভোররাতে জাহাজের প্রায় ৫০ লাখ টাকার মালপত্র অস্ত্রের মুখে লুট করে ডাকাতেরা। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ডসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে গতকাল লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় মোংলা থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি থানা-পুলিশ।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুণ্ঠিত মালপত্র উদ্ধার ও ডাকাত দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।’ নৌ পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরলো বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

শেষবারের মতো দেখা যাবে! ভোরের আকাশে বিরল ধূমকেতু C/2025 R3 (PANSTARRS)

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

১০

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দস্যু আটক, দুই জেলে উদ্ধার

১৩

বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের

১৪

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

১৬

একটি সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

১৭

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

১৮

নম্বর প্লেটেই কোটি টাকার খেলা: ৬ লাখের সিএনজি ২৫ লাখ

১৯

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০