Admin1234@
১৩ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
Shopno Bunon Real Estate (Reborn)

মস্কো থেকে যাত্রা শুরু হচ্ছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার

মস্কো থেকে যাত্রা শুরু হচ্ছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার

একসময় আবেগ আর শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত যাত্রার মঞ্চ এখন অনেকটাই বদলে গেছে—এমন বাস্তব অভিজ্ঞতা থেকেই নির্মাতা আসিফ ইসলাম তৈরি করেছেন ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্র। ছবিটির যাত্রা শুরু হচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে। আগামী ১৬ এপ্রিল শুরু হতে যাওয়া এই উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে আর্টকোর শাখায় বিশ্বপ্রিমিয়ার হবে সিনেমাটির। একই বিভাগে রয়েছে রাশিয়া, ভারত, গ্রিস-সুইজারল্যান্ড, কোরিয়া-জাপান ও ভিয়েতনামের আরও কয়েকটি ছবি।

শৈশব থেকেই যাত্রার সঙ্গে পরিচয় আসিফ ইসলামের। ২০১৮ সালে ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা দেখতে গিয়ে তিনি দেখেন, যাত্রার মূল গল্পের চেয়ে দর্শকের আগ্রহ ছিল এক নৃত্যশিল্পীকে ঘিরে। দর্শকদের চাপে একসময় প্রধান অভিনেতাকে মঞ্চ ছাড়তে হয়। এই ঘটনাই তাকে নাড়া দেয় এবং সেই অভিজ্ঞতা থেকেই তৈরি করেন চলচ্চিত্রটি।

নির্মাতার ভাষায়, ছবিটিতে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পতনের চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে ‘প্রিন্সেস’ নামে এক নর্তকী দর্শকের চাহিদা মেটাতে মঞ্চ দখল করে নেয়। এটি সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের বাস্তব চিত্র।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মহাশঙ্কর অপেরা যাত্রাদলের শিল্পীরা। গ্ল্যামারাস প্রিন্সেস রোজি চরিত্রে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে। এছাড়া আরও অভিনয় করেছেন অরবিন্দু মজুমদার, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু, জান্নাতুল বাকের খান ও সালাউদ্দিন শেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে মাদ্রাসাগামী শিশু ইয়াসিন নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার—সন্ধান চেয়ে আকুল আবেদন

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

১৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ ফিরলো বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

শেষবারের মতো দেখা যাবে! ভোরের আকাশে বিরল ধূমকেতু C/2025 R3 (PANSTARRS)

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের মোগল স্থাপত্যের চার মসজিদ

রাজশাহীতে সড়ক সম্প্রসারণে কাটা পড়ছে গাছ, হারাচ্ছে সবুজ নগর

সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত

১০

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক

১২

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ দস্যু আটক, দুই জেলে উদ্ধার

১৩

বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের

১৪

আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ

১৫

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

১৬

একটি সেতুর অপেক্ষায় তিন ইউনিয়নের হাজারো মানুষ

১৭

বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর

১৮

নম্বর প্লেটেই কোটি টাকার খেলা: ৬ লাখের সিএনজি ২৫ লাখ

১৯

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০